1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:18 am

করোনা : দেশে আবারো নতুন আক্রান্তের রেকর্ড

Reporter
  • Updated Friday, May 15, 2020
  • 456

সময় ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।  এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ  শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ২০ হাজার ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯৮ জনে। গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ২৭৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন তিন হাজার ৮৮২ জন।

আজ শুক্রবার (১৫ মে) দুপুরে করোনাভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। দেশে কোভিড-১৯ রোগী প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেই হিসাবে ৬৯তম দিনে এসে শনাক্ত ২০ হাজার ছাড়ালো।

তিনি জানান, মারা যাওয়া ১৫ জনের মধ্যে পুরুষ সাত জন, নারী আট জন। এদের মধ্যে বয়সের হিসাবে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। তিনি আরো জানান,  গত ২৪ ঘণ্টায় দেশের ৪১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৯টি, এর মধ্যে পরীক্ষা করা হয়েছে আট হাজার ৫৮২টি। ৪১টি ল্যাবের মধ্যে ঢাকার ভেতরে রয়েছে ২০টি, আর ঢাকার বাইরে রয়েছে ২১টি। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লক্ষ ৬০ হাজার ৫১২টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD