1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:36 am

দেশে নতুন আক্রান্ত : ১হাজার ৭৬৪, মৃত্যু আরো ২৮জনের

Reporter
  • Updated Saturday, May 30, 2020
  • 485

জাবেদ ইকবাল তালুকদার : দেশে গত ২৪ঘন্টার ব্যাবধানে বেড়েছে আক্রান্তও মৃত্যর সংখ্যা। গত ২৪ঘন্টায় নতুন করে 1 হাজার 764 জনের শরীরে করোনাভাইরসের সংক্রমন পাওয়া গেছে। মারা গেছেন আরো ২৮ জন। এ নিয়ে দেশে মোট ৪৪ হাজার ৬০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ৬১০ জন। মারা যাওয়া ২৮জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩জন মহিলা। এদের মধ্য ৪ জনের বয়স ৩১-৪০বছরের মধ্যে, ৪ জনের বয়স ৪১-৫০বছরের মধ্যে, ৯ জনের বয়স ৫১-৬০বছরের মধ্যে, ৬ জনের বয়স ৬১-৭০বছরের মধ্যে, ৩ জনের বয়স ৭১-৮০বছরের মধ্যে, ২ জনের বয়স ৮১-৯০বছরের মধ্যে। মারা যাওয়া ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্রগ্রাম বিভাগের ৭ জন, রংপুর বিভাগের ২জন এবং সিলেটের বিভাগ ১জন।

নতুন করে গত ২৪ঘন্টায় নতুন ৩৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৯ হাজার ৩৭৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ঘন্টায় ৫০টি ল্যাভ থেকে ৯ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং মোট ২ লাখ ৯৭ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ শনিবার (৩০মে) দুপুরে স্বাস্থ অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান৷ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ডা. নাসিমা সুলতানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD