1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:24 pm

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সালাউদ্দিন আর নেই

Reporter
  • Updated Monday, June 1, 2020
  • 511
মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য ও সনামধন্য ফুটবল খেলোয়াড় এসএম সালাউদ্দিন আহম্মেদ গতকাল, ৩১মে (রবিবার) ভোর সাড়ে ৪ টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬২ বছর। বেশকিছু দিন ধরে তিনি জ্বরে ভুগতেছিলেন। কয়েকদিন আগে তার নমুনা নিয়ে নভেল করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছিল। সেখানে পরীক্ষার ফলাফল কোভিড১৯ নেগেটিভ এসেছিল। মরহুম সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দীর্ঘদিন খেলেছেন। মৃত্যুর আগে তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন। আজ বাদ জোহর তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তারপর স্থানীদের শ্রদ্ধানিবেদন শেষে তাকে গোগনগর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD