
সময় ডেস্ক : সিলেট বিভাগে দ্রুতগতীতে বাড়ছে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৪জেলায় নতুন করে আক্রান্ত হলেন ৯১ জন। অতীতের সব রেকর্ড ভেঙে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিল আরও ২ জনের প্রান। এদের মধ্যে একজন সুনামগঞ্জের এবং অপরজন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
সিলেট বিভাগে আজ ৬জুন (শনিবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাক্রান্ত হয়েছেন ৯১ জন। এর মধ্যে সিলেটের ৪৬জন, সুনামগঞ্জের ২৩জন, হবিগঞ্জের ১৪জন ও মৌলভীবাজারের ৮ জন। গতকাল, ৫জুন (শুক্রবার) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শাবিপ্রবি ও ঢাকার ল্যাবে নমুন পরীক্ষায় বিভাগের ৪জেলার ৯১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়ে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর দৈনিক প্রতিবেদন অনুযায়ী-আজ শনিবার (৬ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৪১৩। এর মধ্যে সিলেট জেলায় ৭৮৩জন, সুনামগঞ্জে ২৭০, হবিগঞ্জে ২০৮ ও মৌলভীবাজার জেলায় ১৫২ জন।
হাসপাতালে ভর্তি আছেন ২০৬ জন করোনা রোগী। তার মধ্যে সিলেটে ৫২, সুনামগঞ্জে ৮৯, হবিগঞ্জে ৬০ ও মৌলভীবাজারে ৫ জন।
এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে আজ পর্যন্ত হাসপাতাল থেকে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন ৩৬০ জন। এর মধ্যে সিলেটে ১০৭, সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ১২১ ও মৌলভীবাজারে ৫৬ জন।
অপরদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিলো আরো ২ জনের প্রাণ। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১। এর মধ্যে শুধু সিলেট জেলায়ই ২৩, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৪ জন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply