1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:18 am

আক্রান্তের রেকর্ড মৃত্যু ছড়াল ১হাজার

Reporter
  • Updated Wednesday, June 10, 2020
  • 464

জাবেদ ইকবাল তালুকদার : গত ২৪ঘন্টায় ৫৫টি ল্যাভ থেকে ১৫ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৪ লাখ ৪১ হাজার ৫০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টার ব্যাবধানে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ১৯০ জনের শরীরে করোনাভাইরসের সংক্রমন পাওয়া গেছে। মারা গেছেন আরো ৩৭ জন। এ নিয়ে দেশে মোট ৭৪ হাজার ৮৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ১হাজার ১২ জন। নতুন করে গত ২৪ ঘন্টায় ৫৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৫ হাজার ৮৯৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৪ জন মহিলা। এদের মধ্যে ১ জনের বয়স ১১-২০বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৫১-৬০বছরের মধ্যে, ১০ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, এবং ৭ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে এবং ১জনের বয়স ৮০বছরের উর্ধে। মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ২৫ জন, চট্রগ্রাম বিভাগের ৭ জন, সিলেটের বিভাগের ১  জন, রাজশাহী বিভাগের ১ জন, বরিশাল ভিভাগের ২জন, এবং ময়মনসিংহ বিভাগের ১জন।

আজ ১০ জুন (বুধবার) দুপুরে স্বাস্থ অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান৷ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ডা. নাসিমা সুলতানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD