
জাবেদ ইকবাল তালুকদার : গত ২৪ঘন্টায় ৫৯টি ল্যাভ থেকে ১৬ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৪ লাখ ৮৯ হাজার ৯০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টার ব্যাবধানে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৮৫৬ জনের শরীরে করোনাভাইরসের সংক্রমন পাওয়া গেছে। মারা গেছেন আরো ৪৪ জন। এ নিয়ে দেশে মোট ৮৪ হাজার ৩৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ১হাজার ১৩৯ জন। নতুন করে গত ২৪ ঘন্টায় ৫৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৭ হাজার ৮২৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।
মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন মহিলা। এদের মধ্যে ১ জনের বয়স ২১-৩০বছরের মধ্যে, ৬ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৫১-৬০বছরের মধ্যে, ১১ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, এবং ৭ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ৮০বছরের উর্ধে। মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্রগ্রাম বিভাগের ১৩ জন, সিলেটের বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ৪ জন, বরিশাল ভিভাগের ৪ জন, রংপুর বিভাগের ১জন এবং খুলনা বিভাগের ১জন।
আজ ১৩ জুন (শনিবার) দুপুরে স্বাস্থ অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান৷ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ডা. নাসিমা সুলতানা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply