1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:39 am

মৌলভীবাজারে পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ ১৩ জন আক্রান্ত

Reporter
  • Updated Saturday, June 13, 2020
  • 448
বদরুল আলম চৌধুরী, মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে নতুন করে কোভিড-১৯ করোনাভাইরাসে আরও ১৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মাঝে পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৯১ জন। সিভিল সার্জন ডঃ তাওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন,ঢাকা ল্যাব থেকে আজ শনিবার (১৩ জুন) এ তথ্য জানানো হয়। আরও বেশ কিছু রিপোর্টের অপেক্ষমান আমরা। আজ মোট ১৪ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে নতুন ১৩ জন এবং পুড়নো একজনের আবার পজিটিভ এসেছে।

নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে ৩ জন,রাজনগর ১ জন,কুলাউড়ায় ৫ জন,রড়লেখায় ২ জন,কমলগঞ্জ ১ জন ও শ্রীমঙ্গলে ১ জন রয়েছেন। এছাড়া কমলগঞ্জের একজন আগে থেকে আক্রান্ত ছিলেন আবার পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে নারী ও পুরুষ রয়েছেন। এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্ত ১৯১ জন,সুস্থ হয়েছেন ৬৯ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। তবে এখনও এ জেলার ৬০০টি রিপোর্ট অপেক্ষমান আছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD