
জাবেদ ইকবাল তালুকদার : গত ২৪ঘন্টায় ১৭ হাজার ৫২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৫ লাখ ৫১ হাজার ২৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টার ব্যাবধানে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ হাজার ৮ জনের শরীরে করোনাভাইরসের সংক্রমন পাওয়া গেছে। মারা গেছেন আরো ৪৩ জন। এ নিয়ে দেশে মোট ৯৮ হাজার ৪৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ১হাজার ৩০৫ জন। নতুন করে গত ২৪ ঘন্টায় ১হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৩৮ হাজার ১৮৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।
মারা যাওয়া ৪৩জনের মধ্যে ২৮জন পুরুষ আর ১৫জন মহিলা। এদের মধ্যে ঢাকা বিভাগের ২১, চট্টগ্রামের ১২জন, সিলেটের ১জন ও বাকিরা অন্যান্য অঞ্চলের।
আজ ১৭ জুন (বুধবার) দুপুরে স্বাস্থ অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান৷ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ডা. নাসিমা সুলতানা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply