1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:15 pm

লাখাইয়ে গাছের চাপায় ২ মটরসাইকেল আরোহী নিহত

Reporter
  • Updated Tuesday, June 23, 2020
  • 461
এম.সি.শুভ আহমদ : হবিগঞ্জের লাখাই উপজেলায় আজ, মঙ্গলবার (২৩জুন) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ-লাখাই সড়কে উপজেলার শালদিঘায় গ্রামে পান্না নামক স্থানে  চলন্ত মোরটরসাইকেলের উপর গাছ পড়ে নিহত হয়েছেন ২ জন ও আহত ১ জন। নিহত দুই জন হলেন নাসিরনগরের উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার পুত্র পলাশ মিয়া (১৮) ও লস্কর মিয়ার পুত্র মঞ্জু মিয়া(২৩)। নিহত দুই জন সম্পর্কে চাচা বাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে পলাশ মিয়া,মঞ্জু মিয়া ও গিয়াস উদ্দিন এই তিন জন এক মোটরসাইকেল করে বুল্লা বাজারে মাছ কিনতে রওয়া দেন। কিন্তু হবিগঞ্জ-লাখাই সড়কের পান্না নামক স্থানে পৌছলে সেখানে রাস্তার পাশের  গাছ কাটার সময় টিকাদার ও মোটরসাইকেল আরোহীর অসাবধানতাবশত একটি গাছ এই তিনজনের উপর পড়ে  ঘটনাস্থালেই পলাশ নিহত হন। অন্যদিকে মূমুর্ষূ অবস্থায়  হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মঞ্জু মিয়ার। গুরুতর  আহত হন যাত্রী গিয়াস উদ্দিন।
ঘটনার খবর পেয়ে লাখাই থানা পুলিশের একটি দল উপস্থিত হয়ে নিহত লাশের সুরতহাল তৈরী ও ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানেরা ব্যবস্থা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ওসি (তদন্ত) অজয় দেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD