1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:14 am

করোনা মুক্ত হলেন মাশরাফি

Reporter
  • Updated Wednesday, July 15, 2020
  • 427

সময় ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনা থেকে মুক্ত হয়েছেন। গতকাল, মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন মাশরাফি।

তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেএকটি পোস্ট করেন। তার এই পোস্টটি দৈনিক হবিগঞ্জ সময়ের পাঠকদের জন্য তুলে ধরা হলো : আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনা ভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি। বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।

গত ২০ জুন করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে মাশরাফির। এরপর থেকেই বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এরপর নিয়ম অনুযায়ী, ১৪ দিন পরে দ্বিতীয় পরীক্ষা করান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। কিন্তু ৪ জুলাইয়ের ওই ফলও পজিটিভ আসে। তবে তৃতীয় পরীক্ষায় মাশরাফির করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

এই সময়ে মাশরাফির করোনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান গুজব ছড়ায়। যেমন- মাশরাফিকে হাসপাতালে ভর্তি করাতে হবে কিন্তু রুম পাচ্ছেন না। দু’বার করে খবর বেরিয়েছে তিনি করোনা মুক্ত হয়েছেন। কিন্তু মাশরাফি সেসব তথ্য সত্য নয় বলে নিশ্চিত করেন। এবার তার করোনা মুক্ত হওয়ার খবর ফেসবুকে জানিয়ে দিয়েছেন দেশসেরা এই ওয়ানডে অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD