1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:10 pm

আজমিরীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter
  • Updated Thursday, August 13, 2020
  • 430

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পানিতে ডুবে আইরিন আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার ৪নং কাকাইলছ ইউনিয়নের কামালপুর গ্রামের শ্রীকান্দায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আইরিন আক্তার ৪নং কাকাইলছ ইউনিয়নের কামালপুর গ্রামের একরাম হোসেনর মেয়ে। স্থানীয় সুত্রে জানা যায়, শিশু আইরিন বুধবার সকালে বাড়ির পাশে হাতে থাকা রান্নার পাতিল নিয়ে খেলা করার সময় পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পর পানিতে ভাসতে দেখে ঐ স্থান থেকে আইরিনকে মৃত অস্থায় উদ্ধার করে তার স্বজনরা। পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এস আই ইকবাল হুসেনের নেতৃত্বে পুলিশের একট টিম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD