1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:35 am

সিলেটে বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া

Reporter
  • Updated Friday, October 31, 2014
  • 723

সিলেট প্রতিনিধি ॥ সিলেট বিভাগের বিএনপি সমর্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান-ভাইস-চেয়ারম্যানদের ঢাকায় ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামী ৪ নভেম্বর সিলেটের এই বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন বৈঠক করবেন। বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসের স্ত্রী ও সিলেট জেলা বিএনপির সদস্য তাহসিনা রুশদি লুনা। তিনি বলেন, সিলেট বিভাগের উপজেলা প্রতিনিধিদের ৪ নভেম্বর ডেকেছেন। ওই দিন বিকালে গুলশান বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার  মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এব্যাপারে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, নেত্রীর ডাকে আমরা সিলেট বিভাগের উপজেলা চেয়ারম্যানরা ঢাকা যাচ্ছি ৪ নভেম্বর। তিনি আরও বলেন, এবার নেত্রীর কাছে ইলিয়াস আলীর সন্ধান আন্দোলনের ডাক দেওয়ার জন্য আহবান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD