1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:14 am

করোনায় আরো ৪৪ জনের মৃত্যু শনাক্ত ২৬১৭

Reporter
  • Updated Friday, August 14, 2020
  • 444

সময় ডেস্ক ॥ দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৬১৭জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৫৭ জনে। মোট শনাক্ত দুই লাখ ৬৯ হাজার ১১৫ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘন্টায় এক হাজার ৭৮২ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৫৪ হাজার ৮৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৮৯২টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD