1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:03 pm

করোনায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৫৯৫ জন

Reporter
  • Updated Tuesday, August 18, 2020
  • 517

সময় ডেস্ক ॥ করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৬৯৪ জনে দাঁড়িয়েছে। এ সময় আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৫৯৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ৬৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬০ হাজার ৫৯১ জনে। শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD