1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:01 pm

বিশ্ব জয় করতে চান রোনালদো

Reporter
  • Updated Saturday, August 29, 2020
  • 370

সময় ডেস্ক : এই মুহুর্তে জুভেন্তাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর উদ্দীপনা ও উচ্চাকাংখা এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পরের মৌসুমে তার চেষ্টা থাকবে অতীত রেকর্ড ভেঙ্গে বিশ্ব জয় করার। জুভেন্তাসের হয়ে দ্বিতীয়বারের মত স্কুডেটো জয় করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু তার জোড়া গোল সত্বেও ইতালিয় জায়ান্টরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াইয়ে ফরাসি ক্লাবকে অতিক্রম করতে পারেনি। নিজের ইনষ্টিগ্রাম একাউন্টে ৩৫ বছর বয়সী এই তারকা লিখেন, ‘আমি বিয়ানকোনেরোতে আমার তৃতীয় মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছি। আমার উদ্দীপনা ও আকাংখা অতীতের যে কোন সময়ের চেয়ে উনেক উচুতে। গোল, জয়, অঙ্গীকার, নিষ্ঠা এবং পেশাদারিত্বে। সতীর্থ এবং জুভেন্তাসের সমস্ত কর্মীদের সহায়তা নিয়ে আমি আমার সমস্ত শক্তি দিয়ে আবারো অতীত রেকর্ড ভেঙ্গে ইতালি, ইউরোপ এবং বিশ্বকে জয় কারার জন্য কাজ করছি।’ ২০২১ সালের লিগ শিরোপা জয়ের মাধ্যমে টানা দশম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের লক্ষ্যে মরিজিও সারির পরিবর্তিত হিসেবে প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন জুভেন্তাস ও ইতালির সাবেক তারকা আন্দ্রে পিরলো। অনেকের মতে, চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা রোনালদোর মান কমিয়ে দিয়েছে। অথচ এই ট্রফি জয়ের লক্ষ্যেই ২০১৮ সালে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে এসেছিলেন এই পর্তুগাল সুপার স্টার। এখন তিনি ১৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া পরের মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন। সিআর সেভেন বলেন, ‘আরো একবার আরো ভাল করতে চাই, শিরোপা জয়ের জন্য এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য। এবং সফল্যের শিখরে পৌঁছানোর পথে যে সব চ্যালেঞ্জ আসবে তার মোকাবেলা করতে ও সফল হতে। আমরা জুভেন্তাস, আমরা চ্যাম্পিয়ন। আমরা অতীতের যে কোন সময়ের তুলনায় আরো শক্তিশালি হয়ে ফিরতে চাই।’ গত মৌসুমে বেশকিছু অর্জন রয়েছে রোনালদোর। প্রথম কোন ফুটবলার তিনি চ্যাম্পিয়ন্স লিগে ১০ বা ততোধিক গোল করেছেন তিনটি ভিন্ন ক্লাবের হয়ে। তিনি প্রথম কোন ফুটবলার যিনি প্রিমিয়ার লিগ, লা লিগা এবং সিরি এ লিগে ৫০ বা ততোধিক গোল করেছেন এবং ইউরোপের শীর্ষ ৩টি লিগে এক মৌসুমে ৩০টি বা এর অধিক গোল করেছেন। টানা ১১টি ম্যাচে গোল করে সিরি এ লিগে আরো একটি বিরল রেকর্ডের যৌথ মালিক বনেছেন রোনালদো। এর আগে ওই তালিকায় ছিলেন গ্যব্রিয়েল বাতিস্তুতা ও ফ্যাবিও কোয়াগলিয়ারেলা । সব প্রতিযোগিতায় তার করা ৩৭ গোলের হিসেবেটিও জুভেন্তাসের জন্য এক মৌসুমে রেকর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD