1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:31 am

ঢাকা-রংপুর মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় রিক্সার চালক সহ নিহত-২

Reporter
  • Updated Wednesday, September 2, 2020
  • 396

সময় ডেস্ক : গতকাল, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের সরকার ফিলিং স্টেশনের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় রিক্সার চালক সহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের মানিক চন্দ্রের ছেলে রিকশাচালক নিমাই চন্দ্র (২৮) ও ওই রিকশার যাত্রী একই ইউনিয়নের বরিশাল গ্রামের নিখিল চন্দ্রের ছেলে খোকন চন্দ্র (১৯) বলে জানা গেছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রিক্সাচালক নিমাইচন্দ্র পলাশবাড়ী উপজেলার জুনদহ বাজার থেকে যাত্রী নিয়ে উপজেলা শহরের দিকে যাচ্ছিল উল্লিখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি কভার্ড ভ্যান দ্রুতবেগে রিক্সার পেছন থেকে ধাক্কা দিলে রিকশা ভেঙে চুরমার হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রিক্সাচালক নিমাইচন্দ্র। গুরুতর আহত খোকনচন্দ্রকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD