
সময় ডেস্ক : দেশে আজ রোববার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। (খবর ইউএনবির)
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪১৮ জন সুস্থ হয়েছেন। গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, মশাবাহিত এ রোগে গত বছর ১৭৯ জন মারা যান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply