1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:30 am

দিনাজপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Reporter
  • Updated Sunday, September 6, 2020
  • 402

সময় ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৮ বছর পূর্বে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক ব্যক্তি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে খালাশ দেওয়া হয়েছে। আজ, রোববার বিকেলে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক আনোয়ারুল হক এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন-জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট গরুহাটি এলাকার মৃত আফিজুল টিকরীর ছেলে আক্কাছ আলী ওরফে আলতু। এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন বোচাগঞ্জ উপজেলার ধনতলা দফাদারপাড়ার মৃত নেফাজ উদ্দীনের ছেলে রিয়াজুল ইসলাম রওফে মশা ও একই উপজেলার মুর্শিদহাট হাজীপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল।  দিনাজপুরে কোর্ট পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন জানান, ২০১২ সালের ১৪ জুলাই বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট এলাকার আব্দুর রহমানের ছেলে মশিউর রহমান জেন্টেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ১৫ জুলাই নিহতের পিতা আব্দুর রহমান বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচার চলাকালীন সময়ে মামলার এক আসামি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD