1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:52 am

হার মানতে শেখো, নেইমারকে আলভারো

Reporter
  • Updated Tuesday, September 15, 2020
  • 381

সময় ডেস্ক ॥ লিগ ওয়ান ক্লাসিকোয় মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছে নেইমারদের পিএসজি। মৌসুমে নিজের শুরুর ম্যাচেই লাল কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রতিপক্ষের ডিফেন্ডার আলভারো গঞ্জালেসের মাথার পেছনে চড় দিয়েছিলেন তিনি। পরে নেইমার আবার অভিযোগ করেছেন বর্ণবাদের শিকার হওয়ার। ম্যাচ শেষে নেইমার সামাজিক মাধ্যমে লিখেছেন, আলভারো তাকে ‘বানর’ বলেছেন। বাবা-মা তুলে গালি দিয়েছেন। কিন্তু মার্সেইয়ের স্প্যানিশ ফুটবলার নেইমারের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। নেইমারের দিকে তোপ দেগে বলেছেন, মিথ্যা না বলতে এবং ভুল করলে অজুহাত না দিয়ে সেটা মেনে নেওয়া শিখতে। ৩০ বছর বয়সী আলভারোও তার বয়ান তুলে ধরার জন্যও বেছে নিয়েছেন সামাজিক মাধ্যমকে। টুইটারে লিখেছেন, ‘এখানে বর্ণবাদের কোন জায়গা নেই। ফুটবল খেলতে খেলতে অনেক সতীর্থ এবং বন্ধু হয়েছে। পরিচ্ছন্ন ক্যারিয়ার আমার। আসলে মাঝে মধ্যে আপনাকে হারতে শিখতে হবে এবং মাঠে হারটাকে মেনেও নিতে হবে। আজকের (রবিববার রাত) ম্যাচ থেকে অসাধারণ তিনটি পয়েন্ট পেয়েছি আমরা।’ ওদিকে অভিযোগ উঠেছে পিএসজির আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া থুতু দিয়েছেন আলভারোর মুখে। মার্সেই কোচ মনে করেন থুতু দেওয়া এবং নেইমারকে গালি দেওয়ার ঘটনা সত্যি হলে সেটা উদ্বেগের। তিনি বলেছেন, ‘আমি ঠিক জানি না, কী হয়েছিল। আশা করছি বর্ণবাদী কিছু হয়নি। ফুটবলে বর্ণবাদের জায়গা নেই। তার আগে ডি মারিয়া থুতু দিয়েছেন কথা শোনে গেছে। মাঠে এই জিনিসগুলো এড়িয়ে চলতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD