1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:02 am

মির্জা ফখরুলের অভিযোগ গঠনের শুনানি ৩০ জুন ॥

Reporter
  • Updated Friday, June 5, 2015
  • 518

সময় ডেস্ক ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৩০ জুন দিন ধার্য করেছেন আদালত। গত বৃহস্পতিবার আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ দিন ধার্য করেন। গতকাল বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির না করায় আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার এস.আই আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ডিবি পুলিশের এসআই নুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD