1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

দেশে আরও ২১ জনের মৃত্যু ॥ নতুন শনাক্ত ১৩৮৩

Reporter
  • Updated Saturday, September 26, 2020
  • 340

সময় ডেস্ক ॥ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ১ হাজার ৩৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে গতকাল শুক্রবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৩টি ল্যাবে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৯৩টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৭৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৮ লাখ ৮৮ হাজার ১০টি। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.০৯ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.৯০ শতাংশ। নতুন যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ এবং নারী ৭ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৯৪৯ জন বা ৭৭.৫৪ শতাংশ এবং নারী ১ হাজার ১৪৪ জন বা ২২.৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৩২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ২৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৪.৮৫ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD