1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:36 am

টানা ৯ ঘন্টা বসে কাজ করেও ফিট থাকবেন যেভাবে

Reporter
  • Updated Saturday, September 26, 2020
  • 417

সময় ডেস্ক ॥ অনেকেই আছেন যাদেরকে অফিসে প্রতিদিন টানা ৮ থেকে ৯ ঘন্টা ডেস্কে বসে কাজ করতে হয়। কিন্তু এভাবে দীর্ঘ সময় ধরে বসে কাজ করলে শরীরে মেদ জমে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ব্যায়ামেরও সময় পাচ্ছেন না।
তাহলে আসুন জেনে নেওয়া যাক টানা বসে কাজ করেও কীভাবে ফিট থাকা যায়-
না খেয়ে অফিস নয়: সকাল সকাল অফিসে যাওয়ার তাড়া যেকোনও চাকরিজীবীরই থাকে। তাই বলে সকালের খাবার না খেয়ে যাবেন না। বেলার দিকে অফিস হলে ভাত খেয়ে যেতে পারেন। এতে সারাদিন ক্ষুধা পাওয়ার প্রবণতা কমবে।
কাজের মধ্যে বিরতি নেওয়া: অফিসে প্রতি এক ঘন্টা অন্তর ১০ মিনিটের বিরতি নিতে পারেন। সেই সময় হাঁটুন। অফিস ফ্লোর বা করিডোরে হাঁটতে পারেন। ওই সময় ফোনে কথা বলতে হলে এক জায়গায় দাঁড়িয়ে না থেকে হাঁটতে হাঁটতে কথা বলুন।
রাস্তার খাবার এড়িয়ে চলা: অফিসপাড়ায় সুস্বাদু খাবারের দোকানে নিয়মিত খাওয়ার প্রবণতা না থাকলেই ভালো। অনেক সময় বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়াটা ঝক্কির। তবে মনে রাখবেন, বাড়ির খাবার আপনাকে সুস্থ রাখবে। রাস্তার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো।
ডেস্কে বসেই হালকা ব্যায়াম: চেয়ারে বসেই হালকা স্ট্রেচিং করতে পারেন। হালকা ঘাড়ের ব্যায়াম করতে পারেন। এতে একনাগাড়ে বসে কাজ করার ক্লান্তি কমবে। আর অফিসে জিম থাকলে তো কথাই নেই!
কাজের ফাঁকে পানি খান: ড্রাই ফ্রুটস বা লো ফ্যাট কুকিজ সঙ্গে রাখতে পারেন। ক্ষুধা পেলে কাজের ফাঁকে সেগুলো অল্প করে খান। আর মাঝে মাঝে পানি পান করতে ভুলবেন না যেন।
অফিস থেকে ফেরার পথে একটু হাঁটা:
অফিস থেকে বাড়ি ফেরার পথে এক বা দুই স্টপেজ আগে বাস বা অফিসের গাড়ি থেকে নেমে পড়তে পারেন। এতে হাঁটার অভ্যাস তৈরি হবে। সপ্তাহে দু-একদিন অফিসের লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে উঠুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD