1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:49 am

প্রমাণের অভাব, শাস্তি পেতে হচ্ছে না নেইমারকে

Reporter
  • Updated Friday, October 2, 2020
  • 367

সময় ডেস্ক ॥ মার্সেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে মারামারি ও গালাগাল করে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তার বিরুদ্ধে আরও গুরুতর বর্ণবাদের অভিযোগ উঠেছিল। অবশ্য তিনি নিজেও বর্ণবাদের শিকার বলে পাল্টা অভিযোগ তুলেছেন। এই নিয়ে তদন্ত চলছিল। তবে প্রমাণের অভাবে নেইমারের বিরুদ্ধে আনীত বর্ণবাদের অভিযোগ খারিজ হয়ে গেছে। ফ্রান্সের লিগ ডি ফুটবল প্রফেশনাল (এলএফপি) নেইমারের বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগের পর্যাপ্ত প্রমাণ খুঁজে পায়নি। এর পাশাপাশি নেইমার যার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছিলেন, সেই আলভারো গঞ্জালেসের বিরুদ্ধেও প্রমাণ পাওয়া যায়নি। তাই তাকেও শাস্তি পেতে হচ্ছে না। কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ‘বৈষম্যমূলক আচরণের যে অভিযোগ উঠেছে তার পক্ষে পর্যাপ্ত প্রমাণ খুঁজে পায়নি শৃঙ্খলা কমিশন। এ কারণে শাস্তি দেওয়ার যুক্তি খুঁজে পায়নি কমিশন।’ উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর পিএসজি-মার্সেই ম্যাচে বারবার সংঘর্ষে জড়িয়েছেন দুই দলের ফুটবলাররা। মোট ৫ জন লাল কার্ড দেখেছেন। নেইমার তাদের অন্যতম। মার্সেইয়ের স্প্যানিশ ডিফেন্ডার আলভারো গঞ্জালেস তাকে ‘বানর’ বলেছিলেন বলে অভিযোগ করেছিলেন নেইমার। এতে রেগে গিয়ে তিনি আলভারোর মাথায় চাটি মেরে লাল কার্ড দেখেন। অন্যদিকে নেইমারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মার্সেইয়ের এক খেলোয়াড়কে বলেছেন ‘চীনা বিষ্ঠা’। দোষী প্রমাণিত হলে তারা ১০ ম্যাচের বেশি নিষিদ্ধ হতে পারতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD