1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

ঘরের মাঠে হোঁচট খেল বার্সা

Reporter
  • Updated Tuesday, October 6, 2020
  • 386

সময় ডেস্ক : স্প্যানিশ লা লিগে সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে পিছিয়ে পড়ে ফিলিপ কৌতিনহোর গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। ম্যাচের মাত্র ৮ মিনিটেই লুক ডি জংয়ের গোলে এগিয়ে যায় সেভিয়া। ম্যাচের অষ্টম মিনিটে বার্সেলোনার খেলোয়াড়রা সেভিয়ার কর্নার মোকাবিলা করতে ব্যর্থ হলে জোরালো শটে বার্সেলোনার জালে বলা জড়ান ডি জং। জর্ডি আলবার পাস থেকে দুই মিনিট পরেই মৌসুমে নিজের প্রথম গোল করে দলকে সমতায় নিয়ে আসেন কৌতিনহো। পরে দুই দলই আর কোন গোল করতে না পারায় ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। এ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় বার্সেলোনা ও সেভিয় উভয় দলই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট পেছনে রয়েছে। রবিবার লেভান্তেকে ২-০ গোলে পরাজিত করেছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD