1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

আজমিরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত ॥ আহত ৩

Reporter
  • Updated Monday, October 12, 2020
  • 357

জুয়েল চৌধুরী ॥ আজমিরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বুচা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মুত্যু হয়েছে। তিনি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা। গতকাল রবিবার দুপুরে উপজেলার কাকাইলছেও বাজারের টমটম স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয় লোকজন জানান, উপজেলার কাকাইলছেও বাজার থেকে টমটম-যোগে আজমিরীগঞ্জের উদ্দ্যেশে রওনা দেন বুচা মিয়া। তবে টমটমটি কাকাইলছেও বাজার থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই রাস্তার পাশের একটি কালভার্টে ধাক্কা লাগে। এতে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে স্থাানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে বুচা মিয়া মৃত্যুবরণ করেন। এদিকে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এসআই লিটন গোপের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বুচা মিয়ার মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে টমটম চালক পলাতক রয়েছে। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হেসেন তরফদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD