1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

আজমিরীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন জুয়াড়ীর এক মাসের কারাদন্ড

Reporter
  • Updated Wednesday, October 14, 2020
  • 347

হাবিবুর রহমান রিয়াদ : আজমিরীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান খাঁনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া (তীর শিলং) খেলার দায়ে দুইজন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানে জুয়া খেলার জায়গা করে দেয়ায় একজন সহ মোট ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন পৌরসভার শরীফ নগর গ্রামের মৃত ইলিয়াস মিয়ার পুত্র লুৎফুর রহমান সানি (২৭) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের কালিপুর গ্রামের মৃত সিকান্দর আলীর পুত্র হানিফ মিয়া (৩৫) এবং আজমিরীগঞ্জ উপজেলার নবীনগর গ্রামের মৃত আব্দুল বারিক মিয়ার পুত্র সফিউল রহমান (৩৩)। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান খাঁন। এ সময় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা ও নিরাপত্তা নিশ্চিত করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন বলেন জুয়া খেলা সহ যেকোন অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD