1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:03 pm

ফের এমবাপের গোলে ফ্রান্সের জয়

Reporter
  • Updated Friday, October 16, 2020
  • 318

সময় ডেস্ক ॥ যেন আবারও দেখা মিলল ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ম্যাচ। বিশ্বসেরা ওই মঞ্চে দুর্দান্ত ক্রোয়েশিয়াকে হারায় ফ্রান্স। বিশ্বকাপের ফাইনালের সেই ম্যাচের মতই এবারের লড়াইয়েও গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপে। জাগরেভে বুধবার রাতে অনুষ্ঠিত উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের গ্রুপ ৩ এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারায় ফ্রান্স। ম্যাচের শুরুতেই অতোঁয়ান গ্রিজমানের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দল সমতা ফিরিয়ে বসলে শেষ দিকে অতিথিদের জয়সূচক গোলটি এনে দেন এমবাপে। নিজেদের মাঠে ক্রোয়েশিয়া বল দখলে আধিপত্য দেখালে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। বরং তাদের রক্ষণভাগের দুর্বলতার সুযোগে খেলার অষ্টম মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। এমবাপের ফ্রি-কিকে সূত্রে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন গ্রিজমান। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। ম্যাচের ৬২তম মিনিটে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। সতীর্থ জোসিপ ব্রেকালোর পাসে ডান পায়ের শটে গোলটি করেন অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলা ভ্লাসিচ। ১-১ সমতায় এগিয়ে যাওয়া ম্যাচে ৭৯ তম মিনিটে পার্থক্য গড়ে দেন এমবাপে। লুকাস দিনিয়ের পাসে ডি-বক্সের মাঝ থেকে ডান পায়ের শটে গোলটি করেন তারকা এই ফরোয়ার্ড। এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ফ্রান্স। একই সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে দিনের অপর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানো পর্তুগাল। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। গত মাসে নেশন্স লিগের ম্যাচেও প্রতিপক্ষটিতে একই ব্যবধানে হারিয়েছিল তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD