1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

আজমিরীগঞ্জে নিঁখোজের২৪ ঘন্টা পর লাশ উদ্ধার

Reporter
  • Updated Thursday, October 22, 2020
  • 354

নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে নিঁেখাজ হওয়া মারুফ (৬) শিশুর লাশ ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সে সৌলরী গ্রামের তারা গাজির পুত্র। নদীর পাড়ে বাড়ি হওয়ায় গত মঙ্গলবার সকালে খেলার এক পর্যায়ে সে নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর সন্ধান পাওয়া যায়নি। গত বুধবার বিকেলে মারুফের বাড়ির অদুরে তার মৃতদেহ ভিম জালে আটকা পড়লে জেলেরা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। থানার এসআই ইকবাল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেন। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় কর্তৃপক্ষের নির্দেশে লাশ হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD