1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:53 pm

চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়লেন মেসি

Reporter
  • Updated Thursday, October 22, 2020
  • 313

সময় ডেস্ক ॥ চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসি।হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্সভারোসের বিপক্ষে বার্সেলোনার বিশাল জয়ে একটি গোল করে বিরল এক রেকর্ড গড়েন মেসি। এর মাধ্যমে ক্লাব পর্যায়ে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় টানা ১৬ মৌসুমে গোল করার ইতিহাস গড়েন আর্জেন্টাইন এই তারকা। ক্যাম্প ন্যুতে মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে ফেরেন্সভারোসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় বার্সেলোনা। ২৭তম মিনিটে পেনাল্টি থেকে দলের গোলের খাতা খোলেন মেসি। তাতে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে যান ছয়বারের বর্ষসেরা ফুটবলার। চ্যাম্পিয়নস লিগে এর আগে ষোলো মৌসুম গোল করার নজির আছে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি খেলোয়াড় রায়ান গিগসের। তবে মেসির মতো টানা ষোলো মৌসুমে গোল করতে পারেননি ওয়েলশের এই ফুটবলার। ফেরেন্সভারোসের বিপক্ষে গোলটির মাধ্যমে আরও দুটি কৃতিত্ব সমৃদ্ধ করেছেন ৩৩ বছর বয়সী মেসি। আগে থেকেই চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ভিন্ন দলের বিপক্ষে গোল করার রেকর্ডটা তার দখলে। হাঙ্গেরির ক্লাবটির বিপক্ষে গোল করে ভিন্ন দলের সংখ্যাটি ৩৬ এ নিয়ে গেলেন বার্সেলোনা অধিনায়ক। প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটিও আগে থেকেই মেসির দখলে। এই পর্বে তার গোলের সংখ্যা এখন ৬৯টি। ছয়টি গোল কম নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD