1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:03 pm

লাখাইয়ে সাংবাদিক পরিচয়ে ভূমি অফিসে চাঁদাবাজি করতে গিয়ে এক যুবক ধরাশায়ী

Reporter
  • Updated Friday, October 23, 2020
  • 336

সংবাদদাতা ॥ লাখাই উপজেলার ভূমি অফিসে চাঁদাবাজি করতে গিয়ে সাংবাদিক পরিচয় দেয়া এক যুবক ধরাশায়ী হয়েছে। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে তাকে লাখাই থানায় সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, পশ্চিম বুল্লা গ্রামের শামসুল হকের পুত্র আতাউর রহমান ইমরান গতকাল ওই সময় সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি অফিসে চাঁদাবাজি করতে যায়। এক পর্যায়ে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারিরা তাকে উত্তম মধ্যম দিয়ে লাখাই থানায় সোপর্দ করে। পরে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে। এক পর্যায়ে তার অভিভাবকরা এসে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান। তারা এই অঙ্গীকার করেন যে, যদি ইমরান দোষী হয় তাকে রবিবার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে হাজির করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, তাকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। স্বাক্ষি প্রমাণে প্রমাণিত হলে রবিবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। লাখাই থানার ওসি (তদন্ত) মহি উদ্দিন জানান, অফিসের কর্মচারীরা তাকে থানায় দিয়ে যায়। পরে ইউএনও’ মহোয়ের নিকট নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD