
সংবাদদাতা ॥ আজমিরীগঞ্জ উপজেলার গুচ্ছগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূরে আলম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। আলম ওই গ্রামের ওসমান গণির ছেলে। স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে পোল্ট্রি খামারে মুরগিরকে খাবার দিচ্ছিলেন আলম। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন তরফদার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমের মৃত্যু ঘটনা ক্ষতিয়ে দেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply