1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:31 pm

ক্লাসিকোতে বার্সা রিয়ালের সম্ভাব্য একাদশ

Reporter
  • Updated Sunday, October 25, 2020
  • 536

সময় ডেস্ক ॥ মৌসুমের প্রথম এল ক্লাসিকো। কিন্তু সামনাসামনি স্পেনের দুই ঐতিহাসিক চির প্রতিদ্বন্ধীর লড়াই দেখার জন্য থাকবে না মাঠে কোনো দর্শক। যেন এক নিরব যুগে প্রবেশ করেছে বিশ্ব ফুটবল। ইউরোপের শীর্ষ ফুটবলের নতুন মৌসুম শুরু হলেও করোনার কারণে দর্শক নেই স্টেডিয়ামে। মাঠে লড়াই করবে ফুটবলাররা। ডাগআউটে চিৎকার করে যাবেন দুই দলের কোচ। কিন্তু গতকাল শনিবার ক্যাম্প ন্যু’র গ্যালারি থাকবে ফাঁকা।
তবুও এল ক্লাসিকো মানে সব সময় উত্তেজনায় ঠাঁসা এক লড়াই। এবারও হয়তো তার ব্যত্যয় হবে না। কিন্তু স্পেনের দুই জায়ান্ট কি আছে সেই আগের অবস্থানে? লা লিগার ২০২০/২১ মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে নেই রিয়াল বা বার্সা। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে গত আসরের চ্যাম্পিয়ন লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশে ঠিকানা হয়েছে কাতালানদের।
সাম্প্রতিক পারফর্ম্যান্সের বিচারে রিয়াল আগের দুই ম্যাচের ঘটনা যেন ভুলে যেতে পারলেই বাঁচে। লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের হারতে হয়েছে এলচে’র মতো দলের বিপক্ষে। এমনকি চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করে প্রথম ম্যাচেই তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে শাখতার দোনেৎস্কের বিপক্ষে। তাও আবার ঘরের মাঠে।
অবশ্য এই জায়গায় কিছুটা স্বস্তিতে বার্সা। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ড্রয়ের পর গেতাফের বিপক্ষে হারের যন্ত্রণা তারা লাঘব করেছে চ্যাম্পিয়নস লিগে ফেরেঙ্কভারোসকে উড়িয়ে দিয়ে।
কোচ রোনাল্ড কোম্যানের জন্য আরও সুখবর হচ্ছে, ক্লাসিকোতে তিনি পেতে পারেন জর্দি আলবাকে। স্প্যানিশ ডিফেন্ডার চোটে পড়ায় তার জায়গায় ডাচ কোচ মাঠে নামিয়েছিলেন সের্জিনো দেস্তকে। লেফ্ট -ব্যাক হিসেবে ডাচ ডিফেন্ডার কোম্যানকে নিরাশ করেননি। যার কারণে ঐতিহাসিক ক্লাসিকোতেও অভিষেক হয়ে যেতে পারে দেস্তের। হয়তো তাকে দেখা যেতে পারে সের্গি রবার্তোর বিকল্প হিসেবে।
আক্রমণভাগে লিওনেল মেসি, ফিলিপ্পে কৌতিনহো ও আনসু ফাতির সঙ্গে আঁতোয়া গ্রিজম্যানকে রাখতে পারেন বার্সা কোচ। তবে কোম্যান তার স্কোয়াডে পাচ্ছেন না চোটে পড়া নিয়মিত গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান ও স্যামুয়েল উমতিতিকে।
রিয়াল মাদ্রিদও লড়াই করছে চোটের সঙ্গে। বার্নাব্যুতে আসার পর থেকেই চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে ইডেন হ্যাজার্ডকে। ক্লাসিকোতেও বাইরে থাকছেন বেলজিয়ান ফরোয়ার্ড। সঙ্গে সেই তালিকায় যোগ হতে পারেন চোটে পড়া দানি কারভাহাল, আলভারো ওদ্রিওজোলা ও মার্টিন ওদেগার্ড।
তবে কোচ জিনেদিন জিদানের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, চোট কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক সার্জিও রামোস। রক্ষণভাগে তার সঙ্গে রাইট-ব্যাক হিসেবে থাকতে পারেন নাচো ও লেফ্ট-ব্যাকের দায়িত্বে দেখা যেতে পারে ফার্লাান্দ মেন্দিকে। আক্রমণভাগে করিম বেনজেমার সঙ্গী হিসেবে ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে নামাতে পারেন জিজু।
মিডফিল্ডে সেই চিরচেনা লুকা মদ্রিচ, টনি ক্রুস, কাসেমিরো ও ফেডে ভালভার্দের ওপর আস্থা রাখবেন রিয়াল কোচ।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ: থিবু কোর্তোয়া, নাচো, রাফায়েল ভারানে, সার্জিও রামোস, ফার্লান্দ মেন্দি, কাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, ফেডে ভালভার্দে, ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা।
বার্সেলোনা সম্ভাব্য একাদশ: নেতো, সের্জিনো দেস্ত, জেরার্ড পিকে, ক্লেমেন্ট ল্যাংলেট, জর্দি আলবা, সার্জিও বুসকেটস, ফ্রাঙ্কি ডি ইয়ং, আঁতোয়া গ্রিজম্যান, ফিলিপ্পি কৌতিনহো, আনসু ফাতি ও লিওনেল মেসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD