1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

সাকিবকে বিগ ব্যাশে নিতে আপত্তি অস্ট্রেলিয়ার

Reporter
  • Updated Wednesday, November 11, 2020
  • 315

সময় ডেস্ক ॥ ঘরের মাঠে বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে নিষেধাজ্ঞা পরবর্তী মাঠে ফেরার ছক কষছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা মুক্তির আগেই অবশ্য সাকিব লংকান প্রিমিয়ার লিগের খেলোয়াড় ড্রাফটে যুক্ত হয়ে যান। বিশ্ব সেরা অলরাউন্ডার খেলতে পারতেন পিএসএলের প্লে-অফেও। এমনকি আগামী মাসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও।
কিন্তু পিএসএল এবং বিগ ব্যাশ কর্তৃপক্ষের আপত্তির কারণে খেলা হচ্ছে না সাকিবের। পিএসএলে সাকিবকে নিতে আগ্রহী ছিল সুলতান মুলতান। মাহমুদুল্লাহর বিকল্প করতে চেয়েছিল তাকে। তবে খেলোয়াড় ড্রাফটে নাম না থাকায় কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আপত্তি তুলেছে। আর ক্রিকেট অস্ট্রেলিয়ার আপত্তি জুয়াড়ির প্রস্তাব গোপন করে সাকিব নিষেধাজ্ঞা ভোগ করেছেন বলে।
সূত্রের বরাত দিয়ে অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়া সাকিবকে দলে নিতে চেয়েছিল একটি ফ্র্যাঞ্চাইজি। নিয়ম অনুযায়ী বিদেশি খেলোয়াড়ের অনুমোদনের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টেগ্রিটি অফিসারের কাছে উত্থাপন করা হয় সাকিবের বিষয়ে। তবে ওই প্রস্তাবে ভেটো দেওয়া হয়।
খবরে বলা হয়েছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া দুর্নীতিবিষয়ে অতীতে জিরো টলারেন্স নীতিতে সঙ্গে আপোস করেনি। এবারও করতে চায় না। সেজন্য তারা বিগ ব্যাশে সাকিবের সংশ্নিষ্টতা চায় না।’ এর আগে দেশসেরা ক্রিকেটার দুই দফায় বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD