1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:35 am

শাশুড়িসহ ৪ জনকে কুপিয়ে হত্যা করেছে মেয়ের জামাই

Reporter
  • Updated Sunday, June 21, 2015
  • 492

সময় ডেস্ক ॥ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সন্তান, শ্যালিকা, শাশুড়িসহ ৪ জনকে কুপিয়ে হত্যা করেছে ঘরজামাই। শুক্রবার গভীর রাতে ভিমপুর আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক জামাতা সুমন হেমরনকে আটক করেছে পুলিশ। ঘাতক সুমন হিমরুনের স্ত্রী শশিলা মারান্ডিকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ১২ বছর আগে উপজেলার ভিমপুর গ্রামের শশিলা মারান্ডিকে একই উপজেলার আইমা রসুলপুর ইউনিয়নের নওনা গ্রামের সুমন হেমরন বিয়ে করেন। পরকীয়ার জেরে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলে আসছিলো। এ নিয়ে শুক্রবার গভীর রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শাশুড়ি সন্ধা রাণী হাসদা (৪৫), পুত্র শ্যানী এমরন (৬), শ্যালিকা তেরেজা মারান্ডি (২৩) ফুুপা শ্বশুর জাকেল মারান্ডিকে (৫০) গলাকেটে হত্যা করে সুমন হেমরন । বিষয়টি জানাজনি হলে গ্রামবাসী সুমন হেমরনকে আটক করে পাঁচবিবি থানা পুলিশে সোপর্দ করে। আটক সুমন জানায়, স্ত্রীর পরকীয়ার কারণেই সে এ হত্যাকান্ড ঘটিয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশগুলো জয়পুরহাট আধুনিক হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করেছে। পাচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD