1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

লাখাইয়ে প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে মাজার স্থাপন করলো এক তরুণ

Reporter
  • Updated Saturday, November 21, 2020
  • 363

সংবাদদাতা ॥ লাখাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে ‘কবর’ রয়েছে দাবি করে সেখানে মাজার স্থাপন করেছেন এক তরুণ। কিছু জায়গাজুড়ে কয়েকটি নিশানা টাঙিয়ে নিয়মিত মোমবাতি জ্বালিয়ে অবস্থান করছেন তিনি। স্থানীয়রা জানান, সেখানে কখনো কোনো কবর ছিল না। প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও ওই তরুণ তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। লাখাই উপজেলা পরিষদের ভেতরেই প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়। পার্শ্ববর্তী কাটিহারা গ্রামের এক তরুণ প্রায় পাঁচ বছর আগে ার্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে কিছু জায়গাজুড়ে একটি ‘কবর’ আকৃতি তৈরি করেন এবং এর চারপাশে বিভিন্ন রঙের নিশানা টাঙিয়ে রাখেন। তিনি সেখানে নিয়মিত মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা করেন। দপ্তরের কর্মকর্তারা নিষেধ করার পরও এই কাজ করে যাচ্ছেন ওই তরুণ। উপজেলা প্রাণিম্পদ কার্যালয়ে কর্মরতরা জানিয়েছেন, এখানে কখনো কোনো ব্যক্তির কবর ছিল না। ওই লোক মিথ্যা দাবি নিয়ে সেখানে মাজার স্থাপন করে রেখেছেন। কার্যালয়ের গেট বন্ধ করে রাখলেও দেয়াল টপকে ভেতরে ঢুকে যাচ্ছেন তিনি। তার আচরণে দাপ্তরিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ বলেন, আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন এখানে কারো কবর নেই। অথচ সরকারি দপ্তরের ভেতর ওই তরুণ জোরপূর্বক মাজার স্থাপন করে সমস্যার সৃষ্টি করেছেন। প্রবেশপথ বন্ধ রাখলেও ধারালো অস্ত্র দিয়ে গেটে আঘাত করতে থাকেন। প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, কিছুদিন আগে উপজেলা সমন্বয় কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেছি। এখনো তার নাম-পরিচয় পাইনি। আমরা তাকে পুলিশে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, বিষয়টি আমি শুনেছি। পরিদর্শন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD