1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

মক্রমপুরে এমপি আব্দুল মজিদ খানকে বিশাল গন-সংবর্ধনা

Reporter
  • Updated Monday, November 23, 2020
  • 306

স্টাফ রিপোর্টার ॥ হাওরাঞ্চল খ্যাত বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলায় বিগত ১২ বছরে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতায়ন সহ সর্বক্ষেত্রে ব্যাপক পরিমাণে উন্নয়ন করায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা এড. আব্দুল মজিদ খান এমপিকে এক বিশাল গণসংবর্ধনা প্রদান করেছেন বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের নাগরিক সমাজ। গতকাল রবিবার বিকালে উত্তর মক্রমপুর মাঠে মক্রমপুর গ্রামের নাগরিক সমাজ কর্তৃক এমপি আব্দুল মজিদ খানকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে দলমত নির্বিশেষে সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা এমপি মহোদয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দেন এবং ভূয়সী প্রশংসা করেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা তাজুল ইসলাম লিটন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, সাবেক চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজিদ আলী তালুকদার, সহ-সভাপতি নুর মিয়া তালুকদার, আলাউদ্দিন সর্দার, চেনু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল হক আখঞ্জী, আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, বিল্লাল হোসেন, আজমান আলী মেম্বার, আলী হায়দার সাবেক মেম্বার, আব্দুর হক মেম্বার, আমীর আলী, মন্নান মিয়া, নুরুল আমিন, ব্যবসায়ী আহাদ মিয়া, লিটন মিয়া, ফুল মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD