1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

আজমিরীগঞ্জে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১১ জনকে জরিমানা

Reporter
  • Updated Friday, November 27, 2020
  • 336

হাবিবুর রহমান রিয়াদ ॥ স্বাস্থ্য বিধি অমান্য করায় আজমিরীগঞ্জ ১১ জনকে ২ হাজার ১ শত ৫০ টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রধান করেন আজমিরীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় আজমিরীগঞ্জ জিপস্ট্যান্ড পয়েন্ট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আজমিরীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস বলেন বর্তমানে করোনার প্রভাব বিস্তার লাভ করছে। সকল মানুষদের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত থাকতে হবে। গরমের দিনের তুলনায় বর্তমানে ঠান্ডার দিন গুলোতে করোনার আক্রান্ত সংখ্যা বাড়ছে এখন থকে এই অভিযান অব্যাহত থাকবে। আজমিরীগঞ্জ থানার এস.আই লিটন ঘোষ এর নেতৃত্বে পুলিশে একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD