1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

আজমিরীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ খাদে

Reporter
  • Updated Tuesday, December 8, 2020
  • 336

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ শিবাপাশা ভায়া বানিয়াচং রাস্তার চলাচলকৃত একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেছে। তথ্য সূত্রে জানা জায়, গতকাল সোমবার দুপুর ১টায় বানিয়াচং বড়বাজার হতে জিপ গাড়িটি আজমিরীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। আজমিরীগঞ্জ বিরাট গ্রামের মেইন রোডে ঢুকতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গাড়িটি গিয়ে খাদে পরে যায়। কয়েকজন যাত্রী জানান গাড়ির চালক বেপরোয়া গতিতে জিপটি চালাচ্ছিল যার কারনে সে গাড়িটি নিয়ন্ত্রণে আনতে পারেনি। অনেক যাত্রী বলেন সে নেশাগ্রস্ত যার কারণে মাথা ঠিক রাখতে পারেনি। তারা আরো জানায় রাস্তায় কেনো ধরনের যানবাহন ছিল না ফাঁকা রাস্তায় দূর্ঘটনাটি ঘটে। জিপ গাড়িতে প্রায় ২০/২২ জন যাত্রী যারা ছিল তার মধ্যে ১৪ জন আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে কয়েক জন হলেন জতিন্দ্র দাস ৬৫, রতিন্দ্র দাস ৩৫, নির্মল দাস ৪২, কাওছর মিয়া ৩৫, শিলা আক্তার ২৮ ও আরো অনেকে। দূর্ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজনও আজমিরীগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাস উপস্থিত হয়ে আহতদের আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশঙ্কাজনকদের হবিগঞ্জ সদর হাসপালে প্রেরণ করেন। গাড়ীর চালককে স্থানীয় লোকজন উদ্ধার করে আজমিরীগঞ্জ থানায় হেফাজতে রাখার জন্য পুলিশের হাতে তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD