1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

লাখাইয়ে হাঁস খামারের মালিক ও মেয়েকে কুপিয়ে ক্ষতবিক্ষত

Reporter
  • Updated Tuesday, December 22, 2020
  • 336

জুয়েল চৌধুরী ॥ লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের হাঁস খামারের মালিক মাসুক মিয়া (৪০) ও তার স্কুল পড়ুয়া কন্যা সাদিয়া (৯) কে কুপিয়ে ক্ষতবিক্ষত করে খামার থেকে ২ শতাধিক হাঁস লুট করে নিয়ে গেছে একদল প্রভাবশালী ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের মস্থ মিয়ার পুত্র কৃষক মাসুক মিয়া তার জমিজমা বিক্রি করে একটি হাঁস খামার গড়ে তুলেন। এ খামারের উপর কুনজর পড়ে একই এলাকার মৃত ভাসান মিয়ার পুত্র সৈয়দ আলী ও তার লোকজনের। গতকাল ওই সময় সৈয়দ আলী, জুনায়েদ, জাকারিয়া ও নাসিরসহ ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে খামারে প্রবেশ করে হাঁস লুট করে নিয়ে যায়। এ সময় বাঁধা দিলে মাসুক ও তার কন্যা সাদিকে কুপিয়ে জখম করে। এদিকে মাসুকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে। লাখাই থানার ওসি সাইদুর রহমান জানান, কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD