1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

আজমিরীগঞ্জে ৩ শ’ লিটার চোলাই মদসহ যুবক আটক

Reporter
  • Updated Saturday, December 26, 2020
  • 427

হাবিবুর রহমান রিয়াদ ॥ আজমিরীগঞ্জে নদী পথে চোলাই মদ পাচারকালে পাচারকারী চক্রের সদস্য সৈকত দাস (২৭) কে প্রায় ৩ শত লিটার চোলাই মদসহ আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী সৈকত উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুরের( চরের হাটি) এলাকার শ্যামলাল দাসের পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার বদলপুর ইউনিয়নে একটি মাদক পাচারকারী চক্র জেলার বিভিন্ন এলাকা থেকে নদীপথে মাদক পাচার করে করে আসছে। রাতে কিংবা ভোরে নদী পথে বিভিন্ন উপায়ে ছোট ইঞ্জিন চালিত নৌকায় উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর বাজার, পাহাড়পুর বাজার সহ বিভিন্ন স্থানে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রী করে আসছে। এর প্রেক্ষিতে গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে কালনী-কুশিয়ারা নদী দিয়ে মাদক পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম সংলগ্ন কালনী-কুশিয়ারা নদী থেকে ডিঙ্গি (কোষা) নৌকা বোঝাই চোলাই মদসহ সৈকতকে আটক করে। সৈকত জানান, ৫ হাজার টাকার বিনিময়ে লাখাই উপজেলা থেকে নৌকা যোগে মাদক বহন করে পাহারপুর বাজারে পৌঁছে দেয়ার জন্য চুক্তিবদ্ধ হন উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজান পাড়া গ্রামের সঈদ মিয়ার পুত্র ডাকাত ও ডাকাতি, ছুরি সহ কয়েকটি মামলার পলাতক আসামি সাজু মিয়ার সাথে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ বলেন, ২শ ৮৮ লিটার চোলাই মদসহ সৈকতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া মাদক বহনের কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করা হয়েছে এবং সাজুকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD