
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধা পুতুল বিবি (৭০) মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার সকালে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা যায়, ২৪ ডিসেম্বর উপজেলার বুল্লা বাজারে সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন পুতুল বিবি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল মারা যান। তিনি ওই গ্রামের ইসলাম মিয়ার স্ত্রী। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply