1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

ত্বকের সৌন্দর্য বাড়াতে প্রয়োজনীয় যেসব খাবার

Reporter
  • Updated Sunday, January 17, 2021
  • 305

সময় ডেস্ক ॥ অনেকেরই অল্প বয়সে ত্বক বুড়িয়ে যায়, ত্বকে বলিরেখা দেখা দেয়। এ কারণে ত্বকের সৌন্দর্য বজায় রাখতে অনেকেই বিভিন্ন ধরনের বাজারজাত পণ্য, ক্রিম ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, মানুষ যেসব খাবার গ্রহণ করে তা হরমোনের ভারসাম্যের ক্ষেত্রে প্রভাব ফেলে। এ কারণে ত্বকের বয়স বাড়ার সঙ্গে খাবারেরও ভূমিকা রয়েছে। তাদের ভাষায়, ত্বকের সৌন্দর্য ধরে রাখতে খাদ্য তালিকায় কিছু খাবার যোগ করতে পারেন। যেমন-
কাজুবাদাম: নিয়মিত কাজুবাদাম খেলে নখ, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে। এটি ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে। সেই সঙ্গে ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
ব্রকলি: ব্রকলি থাকা ভিটামিন সি শরীরে প্রাকৃতিকভাবে কোলোজেন উৎপাদনে সহায়তা করে। এটি ত্বকের সজীবতা বজায় রাখতে ভূমিকা রাখে।
গাজর: গাজরেও পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। ফলে এটিও কোলাজেন উৎপাদনে ভূমিকা রাখে।
অ্যাভাকাডো: অ্যাভাকাডোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই ও স্বাস্থ্যকর তেল পাওয়া যায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রোধ করে।
ডার্ক চকলেট: চকলেটে থাকা কোকো পাউডার ত্বকের আর্দ্রতা ধরে রাখে। সেই সঙ্গে ত্বকের সজীবতা বাড়ায়।
দই: দইয়ে থাকা প্রোটিন ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। ফলে ত্বকের বুড়িয়ে যাওয়া ভাব রোধ হয়।
টমেটো: টমেটোতে থাকা লাইসোপিন উপাদান ত্বকের জন্য উপকারী। এতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি এজিং উপাদান থাকে। এছাড়াও টমেটোতে থাকা কোলাজেন উপাদান ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে।
গ্রিন টি: গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। নিয়মিত এই চা পান করলে ত্বকের বলিরেখা দূর হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD