1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:01 pm

চলতি অর্থবছরের ৮ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩৩.৫১ শতাংশ

Reporter
  • Updated Tuesday, March 2, 2021
  • 274

সময় ডেস্ক ॥ চলতি অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.৬৯ বিলিয়ন ডলারে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৩.৫১ শতাংশ বেশি। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২২.৬১ শতাংশ বেড়ে ১৭৮০.৫৫ মিলিয়ন ডলার হয়েছে। যা গত বছরের ফেব্রুয়ারিতে ছিল ১৪৫২.২০ মিলিয়ন ডলার।
তবে, জানুয়ারির তুলনায় প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ কমেছে ৯.২৭ শতাংশ। জানুয়ারিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৯৬২.২৪ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হওয়ায় রেমিট্যান্স পাঠানোর পরিমাণ কিছুটা কমেছে। এদিকে, আজ দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৪৪.১২ বিলিয়ন ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD