1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:53 pm

মুজিব বর্ষ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter
  • Updated Wednesday, March 3, 2021
  • 289

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ হেলথ কেয়ার (ইউএইচসি), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকার সার্বিক ব্যবস্থাপনায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ এর উদ্যোগে গতকাল মঙ্গলবার কাকাইলছেও ইউনিয়নের পরিষদে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ বিশ্বাস, সহযোগিতায় ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর
মোঃ আমজাদ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক দেবরাজ রায় চৌধুরী, স্বাস্থ্য সহকারী মোঃ তাজুল ইসলাম, বাদল শুকবৈদ্য। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সের নারী পুরুষ ও শিশুসহ প্রায় আড়াই শতাধিক লোকের মধ্যে ঔষধ ও ব্যবস্থাপত্র বিতরণ করা হয়। কাকাইলছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক ভূইয়া শুরুর সময় উপস্থিত ছিলেন এবং তিনি নিজেও ক্যাম্পে সেবা গ্রহণ করেন ও ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD