1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:39 pm

বিএনপির সুবর্ণজয়ন্তী উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান, সেতুমন্ত্রী

Reporter
  • Updated Wednesday, March 3, 2021
  • 269

সময় ডেস্ক ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি মামলার একজন দণ্ডিত আসামিকে দিয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-বোয়ালখালী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি জাতীয় সংসদ ভবন এলাকার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহান মুক্তিযুদ্ধের মত দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে। দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন স্বাধীনতার প্রতি বিএনপির কমিটমেন্ট নিয়েই জনগণ এখন প্রশ্ন তুলছে। তিনি বলেন, বিএনপি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধেও চেতনা ও মূল্যবোধকে ভূলুণ্ঠিত করেছে। বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে কোন চেতনা বাস্তবায়ন করতে চায়? বিএনপির মুখে স্বাধীনতার চেতনা ভূতের মুখে রাম নাম ধ্বনির মতোই। ‘বিএনপি দেশে গণতন্ত্র খুঁজে পায় না’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা যখন নির্বাচনে জিতে, তখন এক কথা বলে। আর পরাজিত হলে বলে আরেক কথা। জনগণ ভোট না দিলেও তাদের জোর করে জিতিয়ে তবেই প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে।’ তিনি বলেন, সন্ত্রাস নির্ভরতায় বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না। বরং তাদের আন্দোলনের কথা শুনলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়। বিএনপির ভোট কমে যাওয়ার প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘এর দায় নির্বাচন কমিশনের নয়। তারা তাদের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপাতে সবসময় অভ্যস্ত। তিনি বলেন, দেশে গাড়ি চালনায় নারীদের আগ্রহ বাড়ছে। তাই নারীদের প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রামসহ পুরোদেশে বাস পরিচালনার জন্য নতুন রুট চিহ্নিত করে রুট সম্প্রসারণ করতে হবে। এ সময় চট্টগ্রামের বোয়ালখালি প্রান্তে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা ও বিআরটিসির কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD