1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:50 pm

ফেস স্ক্যান করায় ফেসবুকের জরিমানা

Reporter
  • Updated Friday, March 5, 2021
  • 368

সময় ডেস্ক ॥ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ফেসিয়াল রিকগনিশন বিষয়ে ক্লাস অ্যাকশন মামলা ৬৫ কোটি মার্কিন ডলারে মীমাংসার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন মার্কিন ফেডারেল বিচারক। আদালতের বাইরেই দু’পক্ষের আইনজীবীদের মাধ্যমে নির্ধারিত হয়েছে জরিমানার অঙ্ক। এক প্রতিবেদন বলছে, ক্লাস অ্যাকশনে অন্তর্ভুক্ত ইলিনয় অঙ্গরাজ্যের ১৬ লাখ বাসিন্দাকে ‘যত দ্রুত সম্ভব’ অর্থ পরিশোধ করতে ফেসবুককে নির্দেশ দিয়েছেন বিচারক। ২০১৫ সালে কুক কাউন্টি সার্কিট কোর্টে ফেসবুকের বিরুদ্ধে এ মামলা করেন শিকাগোর আইনজীবী জেই ইডেলসন। মামলায় দাবি ছিল, প্ল্যাটফর্মের ফেসিয়াল রিকগনিশন ট্যাগিংয়ের ব্যবহার ইলিনয় বায়োমেট্রিক ইনফরমেশন প্রাইভেসি অ্যাক্টে অনুমোদিত নয়। মামলায় আরও দাবি করা হয়, ফেসবুকের ট্যাগ সাজেশনস টুলের মাধ্যমে ছবিতে গ্রাহকের মুখ স্ক্যান করে ওই গ্রাহক কে হতে পারেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এর অর্থ হচ্ছে, গ্রাহকের সম্মতি ছাড়া বায়োমেট্রিক ডেটা মজুদ করা হচ্ছিল, যা ইলিনয়ের আইন অমান্য করে। ২০১৮ সালে ক্লাস অ্যাকশন মামলায় পরিণত হয় এটি। ২০১৯ সালে ফেসিয়াল রিকগনিশন অপশন-অনলি ফিচার হিসাবে চালু করে ফেসবুক। এক বিবৃতিতে ফেসবুক জানায়, ‘একটি মীমাংসায় আসতে পেরে আমরা সন্তুষ্ট, যাতে আমরা এ বিষয়টি পেছনে ফেলে এগিয়ে যেতে পারি, যা আমাদের সমাজ এবং আমাদের শেয়ারধারীদের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD