1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:14 pm

একদিনে টিকা নিয়েছেন ১ লাখ ২১ হাজার মানুষ

Reporter
  • Updated Friday, March 5, 2021
  • 317

সময় ডেস্ক ॥ সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ২২তম দিনে গতকাল ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ২১ হাজার ১০ জন। টিকা নেয়ার সংখ্যা আবারো অল্প অল্প করে বাড়ছে। গতকালের চেয়ে গতকাল ২ হাজারের কিছু বেশি মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ২৪ হাজার ৮০৯ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন। এর মধ্যে পুরুষ ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন এবং নারী ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন। টিকা নেয়ার পর সামান্য পাশর্^প্রতিক্রিয়া হয়েছে মোট ৮০৭ জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD