1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:03 pm

ত্বকের যত্নে আলুর ব্যবহার

Reporter
  • Updated Wednesday, March 17, 2021
  • 275

সময় ডেস্ক ॥ আলুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। পাশাপাশি ভিটামিন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামসহ আরও বিভিন্ন উপাদান। প্রাকৃতিক ভাবে ত্বকের যত্নে আলু অনন্য। জেনে নিন ত্বকের যত্নে আলু কীভাবে ব্যবহার করবেন। ৩ টেবিল চামচ আলুর রসের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন এভাবে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে। আলুর রস ও লেবুর রস সমপরিমাণে মিশিয়ে ৫ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। এতে ত্বক থাকবে মোলায়েম। আলুর রস মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে সপ্তাহে দুইদিন ফেসপ্যাক হিসেবে ত্বকে ব্যবহার করতে পারেন। এতে বলিরেখা দূর হবে। আলু ও টমেটো চটকে ১ টেবিল চামচ মধু মেশান। এটি ত্বকের ভেতর থেকে ময়লা দূর করতে সাহায্য করবে। হলুদ গুঁড়ার সঙ্গে আলুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। এতে ত্বকের কালচে দাগ দূর হবে। ত্বক মসৃণ ও টানটান করতে অর্ধেকটি আলুর রসের সঙ্গে একটি ডিমের সাদা অংশ মেশান। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD