1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 4:23 pm

নবীগঞ্জে ফুটারমাটি গ্রামে কমিউনিটি নেতাকে সংবর্ধনা

Reporter
  • Updated Sunday, November 2, 2014
  • 467

রাকিল হোসেন ॥ যুক্তরাজ্য কমিনিউটি নেতা, বানিয়াচং মুরাদপুর গ্রামের বাধন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা চেয়ারম্যান ও যুক্তরাজ্য এন.টিভির কর্মকর্তা নাজমুল হোসেন চৌধুরীকে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটার মাটি গ্রামে ছাত্রলীগ নেতা সামিনুর রহমান  সামির বাস ভবনে এক বিশাল সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে সংবর্ধনা উপলক্ষ্যে স্থানীয় ফুটারমাটি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি নানু মিয়া চৌধুরী সভাপতিত্বে ছাত্রলীগ নেতা সামিনুর রহমান সামির পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পৌর কাউন্সিলর রিজভী আহমদ খালেদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য, চ্যানেল-এস প্রতিনিধি রাকিল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মুলেন্দু দাশ রানা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এমএ আহমদ আজাদ, আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত, ওহি চৌধুরী, সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি ডা: ইশতিয়াক আহমেদ চৌধুরী রাজ, সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, সাবেক যুগ্ম আহবায়ক উজ্জল সরদার, দীপংকর ভট্টাচার্য্য দেবুল, ছাত্রলীগ নেতা শেখ আবুল হাসান, তুহিন আহমেদ চৌধুরী, আবু ছালেহ জীবন, দেলোয়ার হোসেন, সিপন সরদার, মহসিন আহমেদ, এমরান হোসেন চৌধুরী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD