
সময় ডেস্ক ॥ আগা ফেটে চুল বিবর্ণ হয়ে পড়েছে? কলার হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। কলায় থাকা পটাশিয়াম ও প্রাকৃতিক তেল চুলের আগা ফাটা দূর করার পাশাপাশি চুল করে ঝলমলে। একটি পাকা কলা চটকে নিন। একটি ডিম ফেটিয়ে মেশান কলার মিশ্রণে। ১ টেবিল চামচ নারকেল তেল ও ৩ টেবিল চামচ মধু মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মিশ্রণটি। শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন চুল। ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন। একটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ টক দই মেশান। কয়েক ফোঁটা লেবুর রস আর কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। একটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ মধুর মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ১ কাপ গরম দুধের সঙ্গে একটি পাকা কলার পেস্ট মেশান। মিশ্রণটি চুলে ১০ মিনিট লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। কয়েক টুকরা পাকা পেঁপে ও পাকা কলা একসঙ্গে পেস্ট করে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply